Logo
×

Follow Us

সারাদেশ

মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা গ্রহণে নানা পদক্ষেপ নিয়েছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পিএম

মাদ্রাসা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা গ্রহণে নানা পদক্ষেপ নিয়েছে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মাদ্রাসা শিক্ষার্থীরা দেশের সম্পদ উল্লেখ করে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, তাদের আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে বর্তমান সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের শুধু ধর্মীয় শিক্ষায় নয়, তাদেরকে আধুনিক ও কারিগরি  শিক্ষায় শিক্ষিত করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দাখিল, আলিম ও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও সুপাররা তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

এ সময় সোহেল মনজুর প্রতিষ্ঠান প্রধানদের ভান্ডারিয়ার কোনো মাদ্রাসার উন্নয়নে বাধা থাকলে সরাসরি তাকে জানানোর অনুরোধ করেন।

সরকার এবং তার পক্ষ থেকে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সভায় ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন