Logo
×

Follow Us

সারাদেশ

উত্তাল বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্কতা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

উত্তাল বঙ্গোপসাগর, ৩ নম্বর সতর্কতা

ফাইল ছবি

বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। এ কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের জারি করা বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

গভীর নিম্নচাপটি আরও এগিয়ে মিয়ানমারের কিয়াইকতো এলাকার ওপর দিয়ে উপকূল অতিক্রম করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার সময় এ গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় সেখানে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

মন্তব্য করুন