নিহত ইসফাতুল ইসলাম জিসান
কক্সবাজারের চকরিয়ায় অপহরণের কয়েক ঘণ্টা পর ইসফাতুল ইসলাম জিসান নামে এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ছিলেন।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন জিসান। এ সময় কাকারা এলাকা থেকে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় চার ঘণ্টা পর রাত ৩টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, জিসানের গলা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ইসফাতুল ইসলাম জিসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
তবে কে বা কারা তাকে অপহরণ করেছে এবং হত্যার পেছনে কী কারণ রয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)