Logo
×

Follow Us

সারাদেশ

বাড়ল লঞ্চের যাত্রীভাড়া

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম

বাড়ল লঞ্চের যাত্রীভাড়া

সংগৃহীত ছবি

জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার নৌপথের যাত্রীভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত লঞ্চ ভাড়া প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) লঞ্চ মালিকদের সাথে বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বাড়ানোর বিষয়টি জানান।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় নৌপথের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

এর আগে একই কারণে মঙ্গলবার বাসের ভাড়াও বাড়ানো হয়। সড়কপথে প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা করে বাড়ানো হয়েছে।

বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ানোর ফলে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব দেশের সড়ক ও নৌ—উভয় ধরনের গণপরিবহনের ভাড়াতেই পড়ল।

মন্তব্য করুন