Logo
×

Follow Us

সারাদেশ

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১১ নম্বরে শিকড় পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে তারা কাজ করছে।

চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লেগেছে বলেও জানান তিনি। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।

মন্তব্য করুন