Logo
×

Follow Us

সারাদেশ

মিয়ানমারে পাচারকালে ৬৩ টন সিমেন্টসহ আটক ২

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ এএম

মিয়ানমারে পাচারকালে ৬৩ টন সিমেন্টসহ আটক ২

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের পতেঙ্গা ও বাঁশখালীতে পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ১ হাজার ২৬০ বস্তা (৬৩ টন) সিমেন্টসহ দুটি বোট জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোর ৩টায় বাঁশখালী উপজেলার বাংলাবাজার ঘাট সংলগ্ন এলাকায় কোস্টগার্ডের বাঁশখালী কন্টিনজেন্ট বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৫১০ বস্তা (সাড়ে ২৫ টন) সিমেন্ট পাওয়া যায়। এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর পতেঙ্গা থানার বহির্নোঙর এলাকায় পতেঙ্গা কোস্টগার্ড আউটপোস্ট বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকার ৭৫০ বস্তা (সাড়ে ৩৭ টন) সিমেন্টসহ বোটটি জব্দ করা হয় এবং এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়। 

জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন