সংগৃহীত ছবি
রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। তবে বিস্ফোরণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)