সাগরে লঘুচাপের আভাস, আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ এএম
সংগৃহীত ছবি
দেশের আট বিভাগেই আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। বৃষ্টির প্রভাবে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান মাঝারি। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে। এর প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)