Logo
×

Follow Us

সারাদেশ

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা

সংগৃহীত ছবি

উজানে বৃষ্টি ও নদ-নদীর পানি বৃদ্ধির কারণে দেশের উত্তরাঞ্চলের চার জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর আন্দামান সাগর ও এর কাছাকাছি পূর্বমধ্য বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল এবং উজানের এলাকায় আগামী তিন দিন মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল থাকলেও যমুনার পানি কমেছে। আগামী তিন দিন যমুনার পানি স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিনে বাড়তে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মার পানি কমার প্রবণতা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে। সুরমা-কুশিয়ারার পানিও আরো তিন দিন কমতে পারে।

উত্তরের ভিস্তা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে। ধরলার পানি কমলেও তিস্তার পানি আগামী তিন দিনে বাড়তে পারে। একই সময়ে ধরলা ও দুধকুমারের পানি স্থিতিশীল থাকার পূর্বাভাস রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় ভিস্তা নদীর পানি নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের কিছু পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি প্লাবনের সৃষ্টি হতে পারে।

মন্তব্য করুন