টিসিবি
নিম্নআয়ের মানুষের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম আরো স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করতে ডিজিটাল রূপান্তরের উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ‘ডিজিটাল ট্রান্সফরমেশন অব টিসিবি’ নামে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)।
টিসিবি জানিয়েছে, রাজধানীর কারওয়ান বাজারে সংস্থাটির অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচিটির উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
দীর্ঘদিন ধরে কার্ডভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে নিম্নআয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যের বিভিন্ন পণ্য পৌঁছে দিয়ে আসছে টিসিবি। নতুন ডিজিটাল উদ্যোগের মাধ্যমে এই সেবাব্যবস্থাকে আরও কার্যকর, দক্ষ ও স্বচ্ছ করার লক্ষ্য নেয়া হয়েছে।
টিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ফলে ভর্তুকি মূল্যের পণ্য বিতরণ কার্যক্রমে আধুনিকতা আনার পাশাপাশি সেবাগ্রহীতাদের জন্য প্রক্রিয়াটি আরো সহজ ও জনবান্ধব করার সুযোগ তৈরি হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)