সংগৃহীত ছবি
ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টনের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে সড়কের পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কার্টন থেকে দুর্গন্ধ বের হলে তারা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ কার্টনগুলো জব্দ করে এবং খুলে এক ব্যক্তির দেহের বিচ্ছিন্ন ছয়টি অংশ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে কার্টনবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল কাজ করছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)