সংগৃহীত ছবি
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় থাকা এপেক্সের শোরুমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর পাশে মীনা বাজার থেকে দক্ষিণ দিকে এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুন দেখা দেয়। প্রাথমিকভাবে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনো ব্যক্তি আহত বা ভবনের ভেতরে আটকা পড়ার খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ, হতাহতের ঘটনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)