Logo
×

Follow Us

সারাদেশ

দারুসসালামে নারী গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৩

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

দারুসসালামে নারী গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৩

দারুসসালামে নারী গুলিবিদ্ধের ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর দারুসসালামে নিজ বাসায় এক নারী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। অভিযানের সময় ঘটনাটির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে র‌্যাব-৪। তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি সংস্থাটি।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দারুসসালাম এলাকায় ওই নারী নিজ বাসায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর তদন্তের অংশ হিসেবে অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্রসহ তিনজনকে আটক করা হয় এবং ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।

এদিকে গ্রেপ্তার ও অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান ঘটনাটির বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলে জানিয়েছে র‌্যাব।

মন্তব্য করুন