Logo
×

Follow Us

সারাদেশ

বাড্ডায় ফার্নিচারের গুদামে আগুন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ এএম

বাড্ডায় ফার্নিচারের গুদামে আগুন

সংগৃহীত ছবি

রাজধানীর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে গুদামে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পাওয়ার পর বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। সকাল ৯টা ১৯ মিনিটে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।

পরে সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় পূর্বাচল ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিটের সহায়তার প্রয়োজন হয়নি। তারা ঘটনাস্থলে যাওয়ার পথে ফিরে আসে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাতারকুলের ফার্নিচারের গুদামে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

মন্তব্য করুন