Logo
×

Follow Us

সারাদেশ

মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন আটক

ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৫৯৫ বস্তা সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত ১২ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিমেন্টসহ পাচারকারীদের আটক করা হয়। দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল। জব্দ করা সিমেন্টের পরিমাণ ২৯ হাজার ৭৫০ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির জানান, জব্দ করা সিমেন্ট, দুটি বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন