বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম
বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমান (৫৫)
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সহকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মস্থলে একটি সভায় অংশ নেন ছায়েদুর রহমান। তখন তিনি স্বাভাবিক ও হাসিখুশি ছিলেন বলে সহকর্মীরা জানান। প্রায় দুই বছর আগে তিনি যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।
সহকর্মীদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিন সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী তাঁর নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। এ সময় স্ত্রীকে দ্রুত বাসায় ফিরে আসতে বলেন তিনি। পরে স্ত্রী বাসায় ফিরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছায়েদুর রহমানের মরদেহ উদ্ধার করে। তাঁর তিন মেয়ে রয়েছেন। বড় মেয়ে একজন প্রকৌশলী এবং ছোট মেয়ে এমবিবিএস পড়ছেন; দুজনই ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক হিসেবে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)