Logo
×

Follow Us

সারাদেশ

ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু, আটক ২

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০২:০৩ পিএম

ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু, আটক ২

ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু, আটক ২

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা রনজিনা পারভীন রুলির (৫৫) মৃত্যুর ঘটনায় দুজনকে আটক করেছে র‍্যাব। শনিবার রাতে মো. পনি ওরফে প্যারা পনি এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এ সময় পনির ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

রোববার বিকেল ৪টায় মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর কথা রয়েছে।

নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। গত শনিবার হাসপাতালে যাওয়ার পথে সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে স্বামী আব্দুল মতিনের সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে নামার পর স্বামীর সঙ্গে রিকশায় করে ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসার জন্য যাচ্ছিলেন তিনি।

রিকশাটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা পেছন থেকে তার ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে সড়কে পড়ে যান রনজিনা। মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী আব্দুল মতিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজন দুজনকে আটক করেছে র‍্যাব।

মন্তব্য করুন