Logo
×

Follow Us

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর সেতুতে জরুরি সংস্কারকাজ শেষ হওয়ায় প্রায় ২৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। 

শনিবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে সংস্কার করা লেনটি খুলে দেয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. আলরাজী লিয়ন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আষাড়ীচর সেতুতে গর্ত সৃষ্টি হওয়ায় গতকাল রাত থেকে মেরামত কাজ করা হয়। ফলে ঢাকা অভিমুখী লেনে গাড়ির চাপ বাড়ে। শনিবার সকাল ১০টার মধ্যে মেরামত কাজ শেষ করা হয়। ফলে সকাল থেকে সেতুর উপর দিয়ে দুই লেনে স্বাভাবিক গতিতে যানচলাচল শুরু হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবুল হোসেন জানান, সকাল ১০টার পর থেকে যানবাহন চলাচল শুরু করেছে। সকাল থেকেই যানবাহনের চাপ কমে আসতে থাকে। দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় সময় নিচ্ছে স্বাভাবিক হতে। বর্তমানে স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল শুরু করেছে। যানজট যাতে সৃষ্টি না হয় এর জন্য মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন