ব্রাহ্মণবাড়িয়ায় সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ বিপর্যয়
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:০৭ পিএম
সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দাতিয়ারা এলাকায় পুরোনো একটি বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী মো. নাছির উদ্দিন জানান, সাবস্টেশনের একটি অক্সিলারি ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নাজমুল আলম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডে অক্সিলারি ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ায় কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলছে। দ্রুত মেরামত শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তি হতাহত হননি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)