কক্সবাজার সৈকতে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরো একজন
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি: সংগৃহীত
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গেছেন দুই পর্যটক। এদের মধ্যে ইয়াসিন খান (২৫) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও এখনো নিখোঁজ রয়েছেন ইব্রাহিম খান (২৭) নামের অপর একজন। তারা দুজনই ঢাকার কুড়িল এলাকার বাসিন্দা এবং আই জেড কেপি নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের জলতরঙ্গ পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন খান ঢাকার কোড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। পানিতে ভেসে যাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে নিখোঁজ মোহাম্মদ ইব্রাহিম খানও ঢাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তার সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ইয়াছিন ও ইব্রাহিম একটি বড় পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। গত ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে প্রায় ১১০ জনের একটি দল কক্সবাজারে আসে। বর্তমানে তারা শহরের হোটেল বিস্তা বে-তে অবস্থান করছেন।
দলটির বেশ কয়েকজন সদস্য চাকরিজীবী এবং আই জেট কেপি কোম্পানিতে কর্মরত বলে জানা গেছে। এছাড়া দলের মধ্যে কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)