Logo
×

Follow Us

সারাদেশ

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে পাইপ ও শ্যালো মেশিন ধ্বংস

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:৫১ পিএম

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে পাইপ ও শ্যালো মেশিন ধ্বংস

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১ হাজার ২০০ ফুট পাইপ ও নয়টি শ্যালো মেশিন বিনষ্টের পাশাপাশি উত্তোলিত বালুও জব্দ করা হয়।

শনিবার (২২ আগস্ট) উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তারের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের অভিযানে নেতৃত্ব দেন।

মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী ও আশপাশের এলাকার ক্ষতি হচ্ছে। সরকারি আইন অমান্য করে কেউ বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে সহযোগিতা করেন জোরারগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

মন্তব্য করুন