সরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, প্রথম শ্রেণিতে লটারি
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পিএম
সরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে ডিজিটাল লটারির মাধ্যমে। অন্যদিকে, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী নির্বাচন করা হবে ভর্তি পরীক্ষার ভিত্তিতে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নীতিমালা প্রকাশ করে।
নীতিমালায় প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারি পদ্ধতি বহাল রাখা হয়েছে। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে ভর্তির জন্য পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাইয়ের বিধান রাখা হয়েছে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নির্ধারণের ক্ষেত্রে এ নীতিমালা অনুসরণ করা হবে। তবে ভর্তি আবেদনের সময়সূচি, পরীক্ষার তারিখ ও অন্যান্য বিস্তারিত নির্দেশনা জানতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত পূর্ণাঙ্গ নীতিমালা অনুসরণ করতে হবে।
বিস্তারিত আসছে......
মন্তব্য করুন
logo-1-1772191739.png)