Logo
×

Follow Us

শিক্ষাঙ্গন

তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম

তালা ভেঙে চুয়েটের প্রশাসনিক ভবনে নতুন উপাচার্য

সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করে অফিস করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে তিনি ভবনটিতে প্রবেশ করেন।

এর আগে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ছিলেন।

নতুন উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। টানা ২১ দিন ধরে তাঁরা আন্দোলন ও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন।

পরবর্তী সময়ে আন্দোলনে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। তাঁরা পূর্ণাঙ্গ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

দীর্ঘদিন ধরে ক্লাস, পরীক্ষা, সেমিস্টার মূল্যায়ন ও গবেষণা কার্যক্রম বন্ধ থাকায় চুয়েটে একাডেমিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে দীর্ঘমেয়াদি প্রভাব এবং সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছে।

মন্তব্য করুন