Logo
×

Follow Us

শিক্ষাঙ্গন

ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ীদের শিক্ষামন্ত্রী

'তোমরাই ভবিষ্যত বাংলাদেশকে নেতৃত্ব দেবে'

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম

'তোমরাই ভবিষ্যত বাংলাদেশকে নেতৃত্ব দেবে'

ছবিঃ বাসস

আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে সাফল্য অর্জন করে দেশের সুনাম বাড়ানোয় বাংলাদেশ দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, মেধাবী এসব শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে।

বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দলের সদস্যরা শিক্ষামন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। শুধু শ্রেণিকক্ষের পড়াশোনা বা পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়; সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের সক্রিয়ভাবে যুক্ত হতে হবে।

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দল আগামী দিনে আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরো বড় সাফল্য অর্জন করবে বলে আশা প্রকাশ করেন ড. মিলন। তিনি শিক্ষার্থীদের মেধা ও দক্ষতা বিকাশে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কার্যক্রমে অংশ নেয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ৪ থেকে ১২ জুলাই কলম্বিয়ার বুকারামাঙ্গা শহরে ৫৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ৯৫টি দেশের মেধাবী শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় বাংলাদেশ দলের শিক্ষার্থীরা একটি রৌপ্য, দুটি ব্রোঞ্জ ও একটি সম্মানসূচক পদক অর্জন করেন।

সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মদ জাহাঙ্গীর মাসুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন