Logo
×

Follow Us

শিক্ষাঙ্গন

পাঠ্যবই ছাপার মান দেখতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ এএম

পাঠ্যবই ছাপার মান দেখতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ছবিঃ বাসস

বিনামূল্যে বিতরণের জন্য ছাপা হচ্ছে এমন পাঠ্যবইয়ের গুণগত মান ও মুদ্রণকাজের অগ্রগতি সরেজমিনে দেখতে রাজধানীর ছয়টি ছাপাখানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার দিবাগত রাত ১২টার পর কোনো পূর্বঘোষণা ছাড়াই ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থিত এসব ছাপাখানায় যান শিক্ষামন্ত্রী। এ সময় পাঠ্যবই মুদ্রণের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।

পরিদর্শন করা ছাপাখানাগুলো হলো—মৌসুমী অফসেট প্রেস, ফাইজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স এবং ন্যাশনাল প্রিন্টার্স।

পরিদর্শনের সময় মন্ত্রী বই তৈরিতে ব্যবহৃত কাগজ ও কালির মান, বাঁধাইয়ের কাজ এবং মুদ্রণ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ খুঁটিয়ে দেখেন। একই সাথে ছাপার কাজ কতদূর এগিয়েছে এবং নির্ধারিত মান অনুসরণ করা হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন।

শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে শিক্ষামন্ত্রী মুদ্রণকাজে নির্ধারিত মান বজায় রাখার নির্দেশনা দেন। বইয়ের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।

মন্তব্য করুন