Logo
×

Follow Us

শিক্ষাঙ্গন

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ‘শাটডাউন’ঘোষণা

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ‘শাটডাউন’ঘোষণা

চুয়েট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে ক্যাম্পাসে মিছিল করেন তারা। বিক্ষোভ শেষে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা এবং ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন।

রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি বের হয়। এর আগে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। এ নিয়োগের প্রতিবাদেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

মিছিল থেকে সায়েমকে পুনরায় উপাচার্যের দায়িত্ব দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের বক্তব্য, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দ্রুত চুয়েটের উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে।

আন্দোলনে ছাত্রীদেরও অংশগ্রহণ দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল রাত ৮টার দিকে বন্ধ হওয়ার পরও রাত ১১টার দিকে অনেক ছাত্রী হল থেকে বের হয়ে মিছিলে যোগ দেন। পরে তারা অন্য শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

স্বাধীনতা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা ঘুরে রাত ১২টার দিকে একই স্থানে ফিরে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন।

মন্তব্য করুন