Logo
×

Follow Us

শিক্ষাঙ্গন

গুচ্ছ বিশ্ববিদ্যায়ের ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পিএম

গুচ্ছ বিশ্ববিদ্যায়ের ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ

সংগৃহীত ছবি

সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ১৯ মার্চ থেকে শুরু হয়ে ২৭ মার্চ পর্যন্ত বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, ১৯ মার্চ ‘বি’ ইউনিটের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা নেয়া হবে। পরদিন ২০ মার্চ অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের বাণিজ্য এবং ‘ডি’ ইউনিটের আর্কিটেকচার বিভাগের পরীক্ষা। আর ‘এ’ ইউনিটের বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা হবে ২৭ মার্চ।

এদিকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা আরো বাড়তে পারে। নতুন করে আরও দুই থেকে তিনটি বিশ্ববিদ্যালয় এই ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন শুরুর তারিখ, শেষ সময় এবং আবেদনপ্রক্রিয়াসহ অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

মন্তব্য করুন