একাদশ শ্রেণির প্রথম পর্যায়ের ভর্তি ফল আজ
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ এএম
সংগৃহীত ছবি
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদনের প্রথম পর্যায়ের ফল আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের আওতাধীন কলেজগুলোর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী আজ রাত ৮টায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়। ১৩ সেপ্টেম্বর রাত ৮টায় আবেদন গ্রহণ শেষ হয়। ভর্তি নির্দেশনা অনুযায়ী, একজন শিক্ষার্থী পছন্দের তালিকায় সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ রাখতে পেরেছেন। এবার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। এরপর কলেজ পর্যায়ে মূল ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর।
নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)