একাদশে ভর্তির আবেদন শেষ আজ
একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া আজ রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টায় শেষ হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভর্তি নীতিমালা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে।
নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের অনলাইন আবেদন ২ সেপ্টেম্বর শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হয়। তবে পুনঃনিরীক্ষণের আবেদনের পর ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা আজ পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন। একই সাথে প্রথম ধাপে আবেদন করতে না পারা শিক্ষার্থীরাও এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
আগামী ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।
নতুন শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর। গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)