Logo
×

Follow Us

শিক্ষাঙ্গন

এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ এএম

এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫

সংগৃহীত cচhবি

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। পাশাপাশি নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুনর্নিরীক্ষণ ও মূল্যায়নের সংশোধিত ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, এবার মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেছিল। তাদের আবেদনের ভিত্তিতে ১০ লাখ ৫৬ হাজার ১৫৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়।

পুনর্নিরীক্ষণের পর মোট ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। একই সাথে ৫৫ হাজার ২৫৯টি উত্তরপত্রে নম্বরের পরিবর্তন এসেছে।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে ৩ লাখ ৬৪ হাজার ১৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৪ হাজার ২৩৬ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। এ বোর্ডে ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ৮ হাজার ৯৯৯ জনের গ্রেড এবং ২১ হাজার ৬৯ জনের নম্বর পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছে ৩৩৭ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৯০৬ জন।

রাজশাহী বোর্ডে ১ লাখ ৭৬ হাজার ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৭৬২ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। মোট ৯৮ হাজার ৭১০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ৬৩১ জনের গ্রেড ও ১ হাজার ৪০০ জনের নম্বর পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ১১১ জন ফেল থেকে পাস করেছে এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন।

কুমিল্লা বোর্ডে ১ লাখ ৪৫ হাজার ৮৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৫ হাজার ৯২৯ জন আবেদন করে। ৯১ হাজার ৪৯৪টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ২ হাজার ১৫৫ জনের গ্রেড ও ৪ হাজার ৭০ জনের নম্বর পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফেল থেকে পাস করেছে ৩৩৬ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২০৭ জন।

যশোর বোর্ডে ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ৮৬২ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। ৭৪ হাজার ৭১৭টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ৬৮৪ জনের গ্রেড ও ১ হাজার ৭৪৪ জনের নম্বর পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ৩৮০ জন ফেল থেকে পাস করেছে এবং ১৮২ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে।

চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩০ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ হাজার ৭৯৮ জন আবেদন করে। ১ লাখ ১৪ হাজার ৭০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ১৮৫ জনের গ্রেড এবং ২ হাজার ৯৭৫ জনের নম্বর পরিবর্তন হয়েছে। নতুন করে ১৯০ জন ফেল থেকে পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৮৩ জন।

বরিশাল বোর্ডে ৮০ হাজার ৪৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৭ হাজার ২৮৩ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। ৫০ হাজার ২৯৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ৫ জনের গ্রেড ও ৩ হাজার ১১৮ জনের নম্বর পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ৭৯ জন ফেল থেকে পাস করেছে এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন।

সিলেট বোর্ডে ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ হাজার ৭৮৩ জন আবেদন করে। মোট ৫০ হাজার ৭১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ২৮৬ জনের গ্রেড ও ২ হাজার ৫৮৭ জনের নম্বর পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফেল থেকে পাস করেছে ১৮৬ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১২১ জন।

দিনাজপুর বোর্ডে ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ হাজার ২৯৬ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। ৮৯ হাজার ২৮৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ৩ হাজার ৩৫৪ জনের গ্রেড ও ৫ হাজার ৬৩৬ জনের নম্বর পরিবর্তন হয়েছে। নতুন করে ৮৬৭ জন ফেল থেকে পাস করেছে এবং ২৭৫ জন জিপিএ-৫ পেয়েছে।

ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ৫ হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৭ হাজার ৬৭৬ জন আবেদন করে। ৭১ হাজার ৬৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ৫ হাজার ৩২১ জনের গ্রেড এবং ৬ হাজার ৫০৮ জনের নম্বর পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফেল থেকে পাস করেছে ১ হাজার ১৮০ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৭৭ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯৬ হাজার ৯৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ হাজার ১২০ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। ১ লাখ ৩ হাজার ৫০৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ১ হাজার ৫৪৯ জনের গ্রেড ও ৫ হাজার ৯৪৪ জনের নম্বর পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ২৫৫ জন ফেল থেকে পাস করেছে এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৯৩ জন।

কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ২৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ হাজার ৩০৭ জন পুনর্নিরীক্ষণের আবেদন করে। মোট ৩৪ হাজার ৩০৫টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর ৬৬৭ জনের গ্রেড এবং ১ হাজার ১৭২ জনের নম্বর পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ৬৬৪ জন ফেল থেকে পাস করেছে এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৪৬ জন।

পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের ফলে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদের সংশোধিত ফলাফলই এখন কার্যকর হবে। বিশেষ করে ফেল থেকে পাস এবং নতুন করে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের শিক্ষাজীবনের পরবর্তী ধাপে এর প্রভাব পড়বে।

মন্তব্য করুন