প্রাথমিক বিদ্যালয়ে জিয়াউর রহমানের জীবনীসহ ৩ বই সংরক্ষণের নির্দেশ বাতিল
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ১১:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
সমালোচনার মুখে দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে সংরক্ষণের জন্য নির্ধারিত তিনটি বই সংক্রান্ত আগের আদেশ বাতিল করেছে সরকার।
সোমবার (৬ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি আদেশ জারি করে।
এতে ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’-শীর্ষক তিনটি বই সংরক্ষণের নির্দেশনা প্রত্যাহার করা হয়।
এর আগে গত ৩ জুন জারি করা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে সব প্রাথমিক বিদ্যালয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ এবং ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ শীর্ষক তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণে অফিস আদেশ জারি করা হয়েছিল।
অফিস আদেশে বলা হয়, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়াউর: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক বই তিনটির সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুনের পত্রটি বাতিল করা হলো।
অফিস আদেশে বই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংরক্ষণের ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছিল।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)