Logo
×

Follow Us

অর্থনীতি

আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:১২ এএম

আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন

ছবি: সংগৃহীত

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) স্থাপিত ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের জন্য নির্ধারিত লেভেলাইজড ট্যারিফ অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সিসিজিপির ৪৮তম সভায় এ অনুমোদন দেয়া হয়।

সভায় বিদ্যুৎ বিভাগ থেকে আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ কাঠামো (রেফারেন্স ট্যারিফ) অনুযায়ী এ প্রস্তাব উপস্থাপন করা হয়।

প্রস্তাব অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রটির রেফারেন্স ট্যারিফ নির্ধারণ করা হয়েছে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৩ দশমিক ৭০০ ইউএস সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৪ দশমিক ৫৪৩৬ টাকা।

সিসিজিপি প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে। আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডকে নির্ধারিত হারের সংশ্লিষ্ট পক্ষ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বাসস

মন্তব্য করুন