Logo
×

Follow Us

প্রবাস

সিটি অ্যান্ড স্টেটের ২০২৬ সালের ‘হু’জ হু’ তালিকায় শাকিল খান

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৪ এএম

সিটি অ্যান্ড স্টেটের ২০২৬ সালের ‘হু’জ হু’ তালিকায় শাকিল খান

নিউইয়র্কভিত্তিক প্রকাশনা সিটি অ্যান্ড স্টেটের “২০২৬ হু’জ হু ইন প্রফেশনাল অ্যান্ড অ্যাডভাইজরি সার্ভিসেস” তালিকায় স্থান পেয়েছেন মশলু মন্টেফিওরে কমিউনিটি সেন্টারের (এমএমসিসি) প্রধান অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা শাকিল খান। গত ২৬ অক্টোবর প্রকাশিত এই তালিকায় পেশাগত দক্ষতা ও কৌশলগত নেতৃত্বের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য নির্বাহী ও পরামর্শকদের তুলে ধরা হয়েছে।

সরকারি ও অলাভজনক প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় এক দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন খানের দক্ষতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে নিরীক্ষা, অনুদানের শর্ত পরিপালন এবং হিসাবব্যবস্থার সমন্বয়। এমএমসিসিতে তিনি শিশুবিকাশ, কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ, প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা, প্রবীণসেবা ও সুস্থতাবিষয়ক কার্যক্রমের আর্থিক অবকাঠামো শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি খান বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির সেবায় নিয়োজিত অলাভজনক সংস্থা ‘সেতু’র পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। সংস্থাটির মাধ্যমে অভিবাসীদের সহায়তা ও কল্যাণমূলক কার্যক্রমেও অবদান রাখছেন তিনি।

ছাত্রজীবন থেকেই বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ খান মাতৃভূমির প্রতি গভীর অঙ্গীকারবদ্ধ। নিজের আর্থিক ব্যবস্থাপনার জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা জোরদার করা, করব্যবস্থার উন্নয়ন এবং দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় অবদান রাখতে চান তিনি।

তার এই অর্জন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের এবং নতুন প্রজন্মের পেশাজীবীদের জন্য অনুপ্রেরণার।

মূল প্রতিবেদন: সিটি অ্যান্ড স্টেটে শাকিল খানের স্বীকৃতি সম্পর্কে পড়ুন

মন্তব্য করুন