Logo
×

Follow Us

জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় গাড়িচালকসহ চার বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে তায়েফের আল-খুরমা মহাসড়কে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় প্রবাসী সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া তথ্যমতে, দুর্ঘটনায় নিহত চারজনেরই বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- কানাইঘাটের বাসিন্দা করিম উদ্দিন ও খালিদ মিয়া। অপর দুজনের নাম ও বিস্তারিত পরিচয় এখনো তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

জানা গেছে, প্রবাসীরা জেদ্দা বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে তায়েফের আল-খুরমা মহাসড়কে পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

ঘটনার পরপরই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কাজ করছেন দূতাবাসের দায়িত্বরত কর্মকর্তারা।

মন্তব্য করুন