সৌদিতে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যু
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে ১২ জন নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। বাকি ৫ জন নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় সাড়ে ৩টায় সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া সানাইয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।
১৭ জন বাংলাদেরশির মধ্যে ১২ জন নওগাঁ আত্রাই উপজেলার গন্ডগোহালি, ডুবাই, বৈঠাখালি, খনজোর, পারকসুন্দা, দিঘিরপাড়ের। বাকি পাঁচজন পাশের নাটোর জেলার নলডাঙ্গা থানার খাজুরা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয়রা।
নিহতদের মধ্যে নওগাঁর ১২ জনের মধ্যে কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মহুন প্রামাণিক, সুমন প্রামাণিক, তাদের পিতা: গুফফার প্রামাণিক; একই গ্রামের রুবেল হোসেন, পিতা: জাননার; কলি প্রামাণিক, পিতা: ফজলু; সাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ফরিদ শেখ, পিতা: ময়েন শেখ; বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের সুমন, পিতা: মৃত বাদল; হাসিবুল হসান শুভ, পিতা: চঞ্চল; একই ইউনিয়নের বড়সাঁটা গ্রামের সুমন, পিতা: মৃত রুহুল; পাচুপুর ইউনিয়নের পারকসুন্দা গ্রামের জলিল, পিতা: জালাল কানা।
দুর্ঘটনায় নিহত আত্রাই উপজেলার বাকি তিনজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)